‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে টাঙ্গাইলে বিজয় র্যালি করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা ও শহর বিএনপির উদ্যোগে শহীদ মিনারে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপি সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।
এ সময় নেতার বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। হাসিনা দেশের সবকিছু ধ্বংস করে গেছেন।’
সমাবেশ শেষে শহীদ থেকে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে একটি বিজয় র্যালি বের হয়।
বিজয় র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।


