কানাডার সাস্কাচুয়ান প্রদেশে বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব সাস্কাচুয়ানের (বিকাশ) বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সাস্কাটুন শহরের একটি হোটেলে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের উপচেপড়া উপস্থিতি ছিল।
বিদায়ী কমিটির সভাপতি খান আরিফ ওয়াহিদের সভাপতিত্বে এজিএম শুরু হয়। তিনি আর্থিক বিবরণীসহ বিগত সময়ের সব কার্যক্রম উপস্থাপন করেন এবং উপস্থিত সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
পরবর্তীতে তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন এবং আগামীর পথচলায় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
নবনির্বাচিত ২০২৫–২০২৭ মেয়াদের নির্বাহী কমিটি হলো-প্রেসিডেন্ট আরিফুর রহমান, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স অ্যান্ড বাজেট) অপুর্ব দাস, ভাইস প্রেসিডেন্ট (কালচারাল অ্যাফেয়ার্স) সাহরিমা জান্নাত ঐশী, জেনারেল সেক্রেটারি মো. মাহমুদুল হাসান চৌধুরী, সেক্রেটারি (ফাইন্যান্স অ্যান্ড বাজেট) মো আশরাফুল ইসলাম কাউসার, সেক্রেটারি (ফান্ডরেইজিং) এ জেড এম সাইফুল আলম, সেক্রেটারি (কালচারাল অ্যাফেয়ার্স) অঙ্কন দাস, সেক্রেটারি (স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট) স্নেহময় দাস, সেক্রেটারি (ইয়ুথ অ্যান্ড চিলড্রেন অ্যাক্টিভিটিজ) ফইজুর রাজ্জাক, সেক্রেটারি (উইমেন অ্যাফেয়ার্স) রেজওয়ানা পারভিন, সেক্রেটারি (মেম্বার অ্যান্ড কমিউনিকেশন) রাকিবুল ইসলাম চৌধুরী
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি আরিফুর রহমান এবং সাধারণ সম্পাদক মো মাহমুদুল হাসান চৌধুরী কমিউনিটির সব সদস্যকে মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে একটি সাংস্কৃতিক পর্বের মাধ্যমে এজিএম শেষ হয়।


