জামালপুরে নির্বাচনী মাঠে সাবেক সচিব

জামালপুরে নির্বাচনী মাঠে সাবেক সচিব
জামালপুরে সংবাদ সম্মেলন করেছেন মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব এ কে এম ইহ্সানুল হক মঞ্জু। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে মনোনয়নপ্রত্যাশীদের তৎপরতা। এরই মধ্যে জামালপুর-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়নপ্রত্যাশী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব এ কে এম ইহসানুল হক মঞ্জু সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার দুপুরে মেলান্দহ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রিপোর্টার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

ইহসানুল হক মঞ্জু জানান, দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে জামালপুর-৩ আসনের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে নতুন দিগন্ত খুলে দিতে চান। জনগণের আস্থা ও বিএনপির তৃণমূল কর্মীদের সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রেজাউল করিম রেজা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজান তালুকদার, ঢাকা হামদর্দ পাবলিক কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম খানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর