জামায়াত আমিরের এক্স ‘হ্যাক’: বঙ্গভবনের কর্মকর্তা আটক

জামায়াত আমিরের এক্স ‘হ্যাক’: বঙ্গভবনের কর্মকর্তা আটক
বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরোয়ার আলমকে গ্রেপ্তার করেছে ডিবি। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরোয়ার আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ডিবি পুলিশের একাধিক সূত্র এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার রাতে ঢাকার রাজারবাগে অভিযান চালায় ডিবি। এসময় তার কাছ থেকে মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।

শনিবার বিকালে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য পোস্ট করা হয়। ওই মন্তব্যে ‘নারীবিদ্বেষী’ ও ‘অবমাননাকর’ ভাষা ব্যবহারের অভিযোগ ওঠে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। পরে শনিবার রাতেই দলটির পক্ষ থেকে জানানো হয়, শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad