জাবির নতুন উপ-উপাচার্য শামসুল আলম ও নজরুল ইসলাম

জাবির নতুন উপ-উপাচার্য শামসুল আলম ও নজরুল ইসলাম
অধ্যাপক ড. নজরুল ইসলাম (বাঁয়ে) ও অধ্যাপক ড. শামসুল আলম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য পদে নতুন করে দুই অধ্যাপককে নিয়োগ দেওয়া হয়েছে। সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল আলমকে উপ-উপাচার্য (শিক্ষা) এবং গণিত বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলামকে উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন দুটি রাষ্ট্রপতির আদেশক্রমে প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য তাদের নিয়োগ কার্যকর হবে। তবে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই অবসরের বয়স পূর্ণ হলে সেই তারিখ পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, তারা বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধিমালায় নির্ধারিত দায়িত্ব ও ক্ষমতা প্রয়োগ করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে প্রয়োজন হলে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad