সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে একদিনের জন্য সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।
খালেদা জিয়ার প্রতি শোক জানিয়ে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পাঠকার্যক্রম বন্ধ রাখা হয়।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ.বি.এম. আজিজুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব প্রশাসনিক ও বিভাগীয় সভা স্থগিতের ঘোষণা দেয়।
বিজ্ঞপ্তিতে শোক জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক শোকবার্তায় খালেদা জিয়ার আত্মার চিরশান্তি কামনা করে এবং তার পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানায়।
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টার দিকে খালেদা জিয়া ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।


