জাবিতে ফিনান্সিয়াল লিটারেসি সেশন অনুষ্ঠিত

জাবিতে ফিনান্সিয়াল লিটারেসি সেশন অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও মিডল্যান্ড ব্যাংকের আয়োজনে ফিন্যান্সিয়াল লিটারেসি সেশন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও মিডল্যান্ড ব্যাংকের আয়োজনে ফিন্যান্সিয়াল লিটারেসি সেশন অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান। তরুণদের উদ্দেশে তিনি বলেন, মানুষকে অর্থনৈতিক ভাবে সচ্ছল থাকতে হলে, টাকার আয় এবং ব্যয়ের হিসাব রাখতে হবে। বিশেষ করে ছাত্র জীবন থেকে এই অভ্যাস গড়ে তুললে তাদের ভবিষ্যতের জন্য মঙ্গল হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য (শিক্ষা) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপউপাচার্য (প্রশাসন) সোহেল আহমেদ। ফিন্যান্সিয়াল লিটারেসির ওপর বক্তব্য প্রদান করেন মিডল্যান্ড ব্যাংকের এমডি ও সিইও মো. আহসান-উজ জামান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক আইরীন আক্তার। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এ ‍অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad