জাবিতে ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাবিতে ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন মাঠে এ আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন মাঠে এ আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল আহসান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান এবং বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

এ ছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হক মজুমদার শিমুল অনুষ্ঠানে অংশ নেন। কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের উপস্থিত থাকার কথা থাকলেও যানজটের কারণে তিনি নির্ধারিত সময়ে অনুষ্ঠানে পৌঁছাতে পারেননি।

আরও পড়ুন

অনুষ্ঠানে বক্তব্যে উপাচার্য বলেন, পবিত্র রমজান মাস মানুষকে আত্মসংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয় পরিবারে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও শক্তিশালী করে।

তিনি ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আর্থিক সংকটের কারণে যেসব শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হচ্ছে, তাদের সহযোগিতায় এগিয়ে আসা প্রয়োজন।

এ সময় ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad