জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
আফরোজা আব্বাস। ছবি: ফেসবুক থেকে নেওয়া
Advertisement
Advertisement

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর ধারা ৮(১) ও ৮(২) অনুযায়ী যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য এই অবৈতনিক নিয়োগ দেওয়া হলো। তবে মেয়াদ শেষ হওয়ার আগে সরকার চাইলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবে।

একইসঙ্গে আফরোজা আব্বাসও সরকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে যেকোনো সময় পদত্যাগ করতে পারবেন।

উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad