‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলে চাঁদা দাবি করা ছাত্রদল নেতা বহিষ্কার

‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলে চাঁদা দাবি করা ছাত্রদল নেতা বহিষ্কার
রাতুল শিকদার অমি। ফাইল ছবি
Advertisement
Advertisement

গাজীপুর মহানগরের টঙ্গীতে চাঁদা দাবির অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর টঙ্গীর ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাতুল শিকদার অমিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার রাতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। মঙ্গলবার বিষয়টি টাইমস অব বাংলাদেশকে নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর।

ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ফোনালাপে রাতুল শিকদারকে এক ব্যক্তির কাছে টাকা দাবি করতে এবং বিভিন্ন ধরনের হুমকি দিতে শোনা যায়। তিনি ওই ব্যক্তিকে বলেন, ‘আপনি আমাকে একদিন দিয়েছেন এক হাজার টাকা, আরেক দিন দিয়েছেন পাঁচশ টাকা। আজকে ভাই দুই-তিন হাজার টাকা দিয়েন। আপনি টাকাটা পাঠান না কেন বুঝলাম না। অফিসের কিন্তু কিছুই বার করতে পারবেন না। আপনি টাইম দিয়েছেন ৫টা। সাড়ে ৫টার পর কয়ডা ফোন দিলাম, ফোন ধরেন নাই।’

কথোপকথনের এক পর্যায়ে রাতুলকে বলতে শোনা যায়, ‘এখানে স্বয়ং তারেক রহমান আইলেও কাম হইব না। আপনি তো পাপ্পু সরকারের নাম বেচেন মিয়া। আপনি সুমন লস্কররে কইয়েন, তারেক রহমানের নাম কইলেও কাজ হইব না। এইডা আমার বাড়ির রোড। এখানে প্রাইম মিনিস্টার আইলেও কাজ হইব না। আমি ফাপরে ডরাই না।’

আরও পড়ুন

পুরো অডিও জুড়ে তিনি ওই ব্যক্তির অবস্থান জানতে চান এবং সরাসরি দেখা করার জন্য চাপ দিতে থাকেন।

এ বিষয়ে বক্তব্য জানতে রাতুল শিকদার অমির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বলেন, ‘অডিও রেকর্ডটি আমি নিজে শুনেছি। দলীয় শৃঙ্খলা ও আদর্শ ভঙ্গের অভিযোগে রাতুল শিকদারকে ছাত্রদল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad