জয়-পুতুলের বিরুদ্ধে মামলা করবে দুদক

জয়-পুতুলের বিরুদ্ধে মামলা করবে দুদক
পদ্মা সেতুর ওপর তোলা শেখ হাসিনার পারিবারিক ছবি। ফাইল ফটো
Advertisement
Advertisement

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ আট জনের বিরুদ্ধে মামলা করা সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করার জন্য সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) গড়ে তুলে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধন করে বিদেশ পাচারের অভিযোগ আনা হয়েছে।

বুধবার দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সজীব ওয়াজেদ জয় সিআরআই এর চেয়ারম্যান, সায়মা ওয়াজেদ পুতুল ভাইস চেয়ারম্যান।

মামলার অন্য আসামিরা হলেন, শেখ রেহেনার ছেলে ও প্রতিষ্ঠানের ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, নির্বাহী পরিচালক শাবির বিন শামস, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া, সদস্য রওশন আরা আক্তার ও সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

আরও পড়ুন

দুদকের বলছে, অবৈধভাবে চাপ প্রয়োগ করে অনুদান গ্রহণের মাধ্যমে সিআরআই এর হিসাবে ২৩টি কোম্পানির কাছ থেকে ৪৫ কোটি ৩৫ লাখ ৯৫ হাজার টাকা নেয়। এভাবে ২০১৩-২০১৪ থেকে ২০২৩-২০২৪ পর্যন্ত মোট ১০০ কোটি ৩১ লাখ ৪০ হাজার ৪৮৬ টাকা অবৈধভাবে আয় করে প্রতিষ্ঠানটি।

এর মধ্যে ২৯ কোটি ৫০ লাখ ৯৮ হাজার ৯৬ টাকা ব্যয় বাদে সিআরআই এর হিসাবে জমা থাকার কথা ৭০ কোটি ৮০ লাখ ৪২ হাজার ৩৯০ টাকা। কিন্তু স্থিতি রয়েছে ৫৫ কোটি ১১ লাখ ৮২ হাজার ৮৯৬টাকা। অর্থাৎ ১৫ কোটি ৬৮ লাখ ৫৯ হাজার ৫২১ টাকা আত্মসাৎ করা হয়েছে।

পরবর্তীতে নামসর্বস্ব এই প্রতিষ্ঠানের অনুকূলে পাওয়া টাকা আয়কর আইনের ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আয়কর মওকুফ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে অন্যায়ভাবে লাভবান হয়ে বা অপরকে লাভবান করে অপরাধমূলক অসদাচরণ এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে জনকল্যাণমূলক কাজ না করে এবং সমাজ সেবা অধিদপ্তর থেকে নিবন্ধিত প্রতিষ্ঠান না হওয়া সত্ত্বেও এসআরও জারি করে কর সুবিধা দেওয়া ও নেওয়া হয়।

আয়কর আইন ভঙ্গ, অবৈধ উপায়ে অর্জিত অর্থ স্থানান্তর, রূপান্তর ও বিভিন্ন ব্যক্তিকে হস্তান্তরের অভিযোগে জয়-পুতুলের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad