জনগণের আস্থাই আমার বিজয়ের শক্তি: হাসনাত আবদুল্লাহ

জনগণের আস্থাই আমার বিজয়ের শক্তি: হাসনাত আবদুল্লাহ
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসনাত আবদুল্লাহ। শনিবার কুমিল্লা টাউন হল মাঠে | ছবি: টাইমস
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে জয়ী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘এই নির্বাচন ছিল আমার বিরুদ্ধে একটি বৃহৎ রাজনৈতিক ও প্রভাবশালী গোষ্ঠীর লড়াই। কিন্তু আমার সঙ্গে জনগণ ছিল। তাদের আস্থা ছিল। তাই আমি বিজয়ী হয়েছি।’

শনিবার কুমিল্লা টাউন হল মাঠে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘আমরা ইনসাফ প্রতিষ্ঠা করব। আমার শত্রুর সঙ্গেও যেন কোনো বেইনসাফি না হয়, সে ধরনের সিস্টেম তৈরির জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে কাজ করব।’

ফ্যাসিবাদের চূড়ান্ত বিলুপ্তিকে মূল লক্ষ্য উল্লেখ করে তিনি জানান, তার দলের রাজনীতির মূল অঙ্গীকার হলো জবাবদিহিতা নিশ্চিত করা, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ এবং রাষ্ট্র কাঠামো ঢেলে সাজানো।

কুমিল্লা-৪ আসনে বিপুল ভোটে বিজয়ী হন এনসিপির এই নেতা। জামায়াত জোটের ১১ দলের পক্ষ থেকে তাকে সমর্থন দেওয়া হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad