চুয়াডাঙ্গায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

চুয়াডাঙ্গায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১
চুয়াডাঙ্গায় বালুবোঝাই ট্রাক-আলমসাধু সংঘর্ষের স্থানে উৎসুক জনতা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গায় বালুবোঝাই ট্রাকের সঙ্গে ‘আলমসাধু’ নামের আরেক ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার সকালে আলমডাঙ্গা উপজেলার মাধবীতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলি। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাগানমাঠপাড়া গ্রামের শামসুল হক ফরাজির ছেলে। এ ঘটনায় আলমসাধু ট্রাকের চালক জহুরুল হক আহত হয়েছেন। তিনি একই গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ঝিনাইদহের মহেশপুর এলাকা থেকে মাছবোঝাই ট্রাক আলমসাধু আলমডাঙ্গার দিকে যাচ্ছিল। মাধবীতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির বালুবোঝাই ট্রাকের সঙ্গে ওই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ আলি মারা যান।

আলমডাঙ্গা মুন্সিগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার পর আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad