চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর

চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর
সড়ক দুর্ঘটনা | প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গার দর্শনায় সড়ক নির্মাণ কাজে ব্যবহৃত পিচ বহনকারী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সুজন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের বারাদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন একই গ্রামের রকিবুলের ছেলে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন বেলা আনুমানিক ১২টার দিকে সুজন রাস্তা পার হতে যাচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি পিচ বহনকারী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, সড়কে নির্মাণ কাজ চলমান থাকলেও যানবাহন চলাচলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। যার ফলে এ দুর্ঘটনা ঘটেছে।

মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. চঞ্চল জানান, খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থলে যান। তিনি বলেন, ‘এখানে সড়কের কাজ চলছিল। পিচ বহনকারী গাড়ির নিচে চাপা পড়ে শিশুটি মারা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।’

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad