মাদারীপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
মাদারীপুর সদর উপজেলায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের সময় চেয়ার ভাঙচুর ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মাদারীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়ার সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কালির বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য তার সমর্থকদের নিয়ে কালিরবাজার এলাকায় নির্বাচনী প্রচারে নামেন। এ সময় বিএনপি প্রার্থী জাহান আলী মিয়ার সমর্থকরা মুখোমুখি অবস্থানে যান। উভয় পক্ষ নিজ নিজ প্রতীকের স্লোগান দিলে উত্তেজনার সৃষ্টি হয়। প্রথমে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন । আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের মাদারীপুর জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর থেকে কালিরবাজার ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে সেনাবাহিনী, র‍্যাব এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

ধানের শীষের প্রতীকের সমর্থকরা বলেন, ‘স্বতন্ত্র কলস মার্কার কর্মীরা আমাদের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেন এবং আমাদের প্রার্থীর ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলেন।’

কলস প্রতীকের প্রার্থী মিল্টন বৈদ্য বলেন, ‘নির্বাচনে আমার অবস্থান ভালো হওয়ায় এই হামলা চালানো হয়েছে। তারা আমার ও কর্মীদের ওপর হামলা করেছেন। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।’

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad