চুপিসারে সালাহউদ্দিন আহমেদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

চুপিসারে সালাহউদ্দিন আহমেদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি
Advertisement
Advertisement

অনেকটা চুপিসারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নিকটাত্মীয় ও প্রেস সচিব ছফওয়ানুল করিম।

পেকুয়া ও চকরিয়া উপজেলা নিয়ে কক্সবাজার-১ আসনে নির্বাচন করবেন সালাহউদ্দিন আহমেদ। তার জন্মস্থান ও বাড়ি পেকুয়া উপজেলায় হলেও ছফওয়ানুল করিম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চকরিয়া উপজেলা থেকে। এসময় ছফওয়ানুল করিমের সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মীও ছিলেন না।

অবশ্য নির্বাচনী আইন অনুসারে একাধিক মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ রয়েছে। সালাহউদ্দিন আহমেদ বর্তমানে রাজধানী ঢাকায় রয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন অনুষ্ঠান আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সালাহউদ্দিন আহমেদ নিজে অথবা তার পক্ষে অন্যরা একাধিক মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।

সালাহউদ্দিন আহমদের পক্ষে চুপিসারে মনোনয়নপত্র সংগ্রহ নিয়ে এলাকাবাসীর মধ্যে বেশ কৌতূহল তৈরি হয়েছে। তবে তার ঘনিষ্টসুত্র গুলো বলছেন, সালাহউদ্দিন আহমদ মাঝে মাঝে অদ্ভুত সব সিদ্ধান্ত নেন। এবার কাউকে না জানিয়ে তিনি চকরিয়া উপজেলা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad