চালক ও হেল্পারদের জন্য ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’

চালক ও হেল্পারদের জন্য ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’
Advertisement
Advertisement

দূরপাল্লা এবং স্বল্প দূরত্বের বিভিন্ন পরিবহনের চালক এবং হেল্পারদের জন্য ‘পাক্ষিক হেলথ ক্যাম্প‘ আয়োজন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার মহানগরীর সাত স্থানের বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের সহযোগিতায় বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে এসব ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। সেখানে সেবাপ্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে।

ঢাকার এয়ারপোর্ট গোলচত্বর, মহাখালী বাস টার্মিনাল, গাবতলী বাস স্ট্যান্ড, কাকরাইল, মতিঝিল বয়েজ স্কুল মাঠ, ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এবং বলধা গার্ডেন সংলগ্ন স্থানে এই সেবা দেওয়া হয়।

ডিএমপি জানিয়েছে, বিভিন্ন সময়ে দেখা যায় অতিরিক্ত ডিউটি কারণে অসুস্থ বা শারীরিক সমস্যা থাকা স্বত্বেও ড্রাইভার বা হেল্পাররা চিকিৎসা সেবা নিতে পারেন না। তাই প্রাথমিক চিকিৎসা সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে ডিএমপির এই বিশেষ উদ্যোগ। ক্যাম্পেইন চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত সহস্র পরিবহনকর্মী ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ থেকে সেবা নিয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad