চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ ছেড়ে অর্ধশত নেতাকর্মী বিএনপিতে

চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ ছেড়ে অর্ধশত নেতাকর্মী বিএনপিতে
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আওয়ামী লীগের প্রায় ৫০ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন
Advertisement
Advertisement

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় ৫০ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

মঙ্গলবার বিকালে উপজেলার ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে সেখানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‎উপজেলা বিএনপির সভাপতি মো. ইয়াজদানী আলিম আল রাজি জজ দলে যোগদানকারীদের বরণ করে নেন।যোগদানকারী উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন ভোলাহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান এবং ইউপি সদস্য সাদিকুল ইসলাম। তাদের নেতৃত্বে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের প্রায় অর্ধশত নেতা-কর্মী বিএনপিতে যোগ দেন।

‎যোগদান শেষে আলমগীর রেজা ও আব্দুর রহমান বলেন, ‘বিএনপির আদর্শ ও বর্তমান নেতৃত্বের ওপর আস্থা রয়েছে। তাই দেশের মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে শরিক হয়েছি।’

‎বিএনপি নেতা আলিম আল রাজি নতুনদের স্বাগত জানিয়ে বলেন, ‘দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে যারা বিএনপিতে আসছেন, তাদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।’

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad