ঝিনাইদহে নির্বাচনী আচরণবিধি ভঙ্গে বিএনপি কর্মীকে জরিমানা

ঝিনাইদহে নির্বাচনী আচরণবিধি ভঙ্গে বিএনপি কর্মীকে জরিমানা
Advertisement
Advertisement

ঝিনাইদহের কোটচাঁদপুরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে মো: শামসুল হুদা নামে বিএনপির এক কর্মীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলার কুশনা ইউনিয়নের মামুনশিয়া বাজারে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করার দায়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সোহেল রানা।

কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এনামুল হাসান এতথ্য নিশ্চিত করে জানান, তফসিল অনুযায়ী নির্বাচনের প্রচারণার সময় না হলেও আচরণবিধি লঙ্ঘন করে ঝিনাইদহ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে এক ব্যক্তি ভোট চেয়ে লিফলেট বিতরণের তথ্য পেয়ে নির্বাচনী ম্যাজিস্ট্রেটকে ঘটনাস্থলে পাঠানো হয়।

তিনি গিয়ে হাতেনাতে প্রমাণ পেয়ে এক ব্যক্তিকে নির্বাচন আচরণ বিধিমালা ২০২৫ এর ২৭(ক) ধারা ভঙ্গের দায়ে ২ হাজার টাকা জরিমানা করেছেন।

আদালত পরিচালনার সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad