চাঁদা তোলার সময় হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে শিশুর মৃত্যু

চাঁদা তোলার সময় হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে শিশুর মৃত্যু
ফরিদপুরের সদরপুরে হাতি দিয়ে টাকা তোলার সময় হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ফরিদপুরের সদরপুরে রাস্তা আটকে হাতি দিয়ে টাকা তোলার সময় হাতির ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন যাত্রী।

মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার আটরশি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আরিশা জান্নাত জেলার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের সজিব মোল্লার মেয়ে। এ ঘটনায় ক্রুদ্ধ জনতা হাতির মাহুত বকুল মিয়াকে (২৪) গণপিটুনি দিয়ে হাতিসহ তাকে আটকে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাহুতকে উদ্ধার ও আটক করে থানায় নিয়ে আসে। আটক বকুল মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মাদারের চর গ্রামের আনিস উদ্দিনের ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শিশু আরিশা জান্নাতকে নিয়ে তার মা সদরপুর হাসপাতালে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ব্যাটারিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন। আটরশি এলাকায় পৌঁছালে এক ব্যক্তি হাতি নিয়ে রাস্তায় বিভিন্ন গাড়ি থেকে টাকা তুলছিলেন। এ সময় অটোরিকশাটি হাতির সামনে এলে হাতির ধাক্কায় বাহনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এতে মায়ের কোল থেকে ছিটকে পড়ে অটোরিকশার নিচে চাপা পড়ে আহত হয় শিশুটি। স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ বলেন, ‘এ ঘটনায় হাতির মাহুতকে আটক করা হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। হাতিটিকে নিরাপদ হেফাজতে নিতে উদ্ধার কাজ চলছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad