চাঁদাবাজির প্রতিবাদে মিরপুরে পরিচ্ছন্নতাকর্মীদের বিক্ষোভ  

চাঁদাবাজির প্রতিবাদে মিরপুরে পরিচ্ছন্নতাকর্মীদের বিক্ষোভ  
বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছেন পুলিশের কর্মকর্তারা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চাঁদাবাজির প্রতিবাদে মিরপুর ১০ নম্বরের গোল চত্বরে বিক্ষোভ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। এ সময় তারা বেশ কয়েকটি ময়লা বহনকারী গাড়ি রাস্তার পাশে রেখে দেন।

রোববার বেলা ১১টার দিকে প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমে আসেন পরিচ্ছন্নতাকর্মীরা। এসব প্ল্যাকার্ডে ‘মুক্ত মুক্ত চাঁদাবাজ মুক্ত’, ‘চাঁদা মুক্ত ময়লা ফেলার স্থান চাই’, ‘চাঁদা কে না বলুন’ লেখা ছিল।

রাস্তার পাশে ময়লার গাড়ি ও ভ্যান রেখে প্রতিবাদ জানান পরিচ্ছন্নতাকর্মীরা। ছবি: টাইমস

পরিচ্ছন্নতাকর্মীদের বিক্ষোভে যান চলাচলে ব্যাহত হলে মিরপুর থানার ওসি এবং ট্রাফিক জোনের কর্মকর্তারা তাদের সঙ্গে কথা বলে যান চলাচল স্বাভাবিকের চেষ্টা করেন। পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ঢাকা মেট্রোপলিটান পুলিশের মিরপুর জোনের ডিসি অফিসের দিকে রওনা হন।

প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন পরিচ্ছন্নতাকর্মীরা। ছবি: টাইমস

মিছিলের নেতৃত্ব দেওয়া পরিচ্ছন্নতাকর্মী আমিনুল টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘একদল যুবক নিয়মিত প্রতিটি সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি থেকে ২০০ থেকে ৩০০ টাকা করে চাঁদা তোলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অস্ত্র নিয়ে ভয়ভীতি দেখানো হয়। এর প্রতিবাদ জানাতেই আমরা রাস্তায় নেমেছি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর