চট্টগ্রাম-১৩ আসনে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল

চট্টগ্রাম-১৩ আসনে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চট্টগ্রাম-১৩ (কর্ণফুলী) আসনে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে সাত জন প্রার্থীর মনোনয়ন।

রোববার সকাল সাড়ে ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষদিনের কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এসময় বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. আলী আব্বাস ও গণ অধিকার পরিষদের মো. মুজিবুর রহমানের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

আলী আব্বাস নিজেই নিজের প্রস্তাবকারী এবং দলীয় প্রার্থীর মনোনয়ন দেখাতে না পারায় তার দাখিল করা মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।

আরও পড়ুন

মো. মুজিবুর রহমান চারটি ব্যাংকের চট্টগ্রাম শাখায় ব্যক্তিগত ঋণখেলাপী হওয়ায় মনোনয়ন বাতিল করা হয়।

যে প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে তারা হলেন–জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মোহাম্মদ এমরান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাহমুদুল হাসান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম শাহজাহান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মু. রেজাউল মোস্তফা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সরওয়ার জামাল নিজাম, খেলাফত মজলিসের মোহাম্মদ ইমরান এবং জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রব চৌধুরী।

কর্ণফুলী আসনে ১৫ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করে ৯ জন দাখিল করেছিলেন। এর মধ্যে ৭ প্রার্থী বৈধ ঘোষণা করা হয়। বাতিল দুইজন প্রার্থী ৫ জানুয়ারি থেকে পরবর্তী চারদিনের মধ্যে আপিল করতে পারবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর