শিক্ষার্থীদের ফার্মগেট মোড় অবরোধে জনদুর্ভোগ

শিক্ষার্থীদের ফার্মগেট মোড় অবরোধে জনদুর্ভোগ
ফার্মগেট এলাকার ব্যস্ততম সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজধানী ঢাকার ফার্মগেট এলাকার ব্যস্ততম সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা।

এতে ফার্মগেট মোড় ও আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

রোববার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেয়।

একাধিক ভুক্তভোগী জানিয়েছেন, কয়েকশ শিক্ষার্থী ফার্মগেট মোড়সহ আশপাশের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের কারণে ওই এলাকায় যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ায় অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এর আগে, গত বছরের ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। আহত হওয়ার চার দিন পর, ১০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মূলত তার হত্যার বিচার দাবিতেই শিক্ষার্থীদের এই সড়ক অবরোধ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর