চাঁদপুরে ৩ যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

চাঁদপুরে ৩ যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চাঁদপুরে অ্যাম্বুলেন্স, ভ্যানগাড়ি ও মাছবহনকারী সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

রোববার ভোরে শহরের ওয়্যারলেস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে একটি ভ্যানগাড়ি ও মাছবহনকারী সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনজির যাত্রী কামাল হোসেন (৪২) ঘটনাস্থলেই মারা যান। তিনি কচুয়া উপজেলার হোসেনপুর গ্রামের আবু হানিফের ছেলে।

এ ঘটনায় সিএনজি চালক বশির (৪০) গুরুতর আহত হন। তিনি কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের রসুপুর গ্রামের আলমাসের ছেলে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হাসিবুল হাসান চৌধুরী জানান, গুরুতর আহত কামাল হোসেনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ‘নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রথমে হাসপাতালে রাখা হয়। পরে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad