চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার ৪

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার ৪
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় জড়িত চাঁদাবাজ চক্রের আরও এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ নিয়ে এ ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হলো।

গ্রেপ্তার আসামির নাম সৈয়দ মো. মুজিবুল হক (৫৫)। তিনি হাটহাজারীর পূর্বপাড়া এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার মাদার্শা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, চকবাজার থানায় দায়ের করা এক মামলার অন্যতম আসামি মুজিবুল হক। গ্রেপ্তারের পর তাকে চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

এর আগে, গত ১১ মার্চ একই ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় আসামিদের কাছ থেকে একটি সাবমেশিনগান (এসএমজি), ব্রাজিলের তৈরি ৯ এমএম টরাস পিস্তল এবং পয়েন্ট ৩২ বোরের একটি বিদেশি রিভলভার উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী জানান, ১০ কোটি টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় গত ২৮ ফেব্রুয়ারি স্মার্ট গ্রুপের মালিক মোস্তাফিজুর রহমান চৌধুরীর বাসায় এসব অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়।

এর আগে গত ২ জানুয়ারি চন্দনপুরা এলাকায় একই ব্যবসায়ীর বাসায় চাঁদার দাবিতে প্রথম দফায় গুলি চালানো হয়েছিল বলেও জানান তিনি।

এদিকে  চাঁদাবাজ চক্রটির বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad