চট্টগ্রামে বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

চট্টগ্রামে বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর চট্টগ্রামসহ সারা দেশে আবারও শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ সংক্রান্ত আইনি জটিলতা ও দেশের সার্বিক পরিস্থিতি কাটিয়ে ২০২৫ শিক্ষাবর্ষের এই পরীক্ষাটি বুধবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

চট্টগ্রাম মহানগরীর ১১টি এবং জেলার বিভিন্ন উপজেলার ৪০টি কেন্দ্রে একযোগে এই মেধা যাচাই মূলক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবারের পরীক্ষায় সর্বমোট ৩১ হাজার ৯৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে, যা চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত।

পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রাম মহানগরীর মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে যান চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) পাঠান মো. সাইদুজ্জামান, সহকারী কমিশনার (শিক্ষা) আফরিন ফারজানা পিংকি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদ, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল হোসেন এবং কোতোয়ালি থানা শিক্ষা অফিসার খন্দকার সখিনা বেগম।

আরও পড়ুন

পরিদর্শন শেষে জেলা প্রশাসক বর্তমান সরকারের শিক্ষাবান্ধব নীতির কথা উল্লেখ করে পরীক্ষার গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, এই পরীক্ষা মেধাবী শিক্ষার্থীদের সঠিক মেধা যাচাই ও তাদের যথাযথ স্বীকৃতি প্রদানের একটি অন্যতম মাধ্যম। মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নির্ধারিত ৮৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭৪ জন উপস্থিত ছিল।

কেন্দ্রের সার্বিক শৃঙ্খলা ও সুন্দর পরিবেশ দেখে জেলা প্রশাসক সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট আয়োজকদের ধন্যবাদ জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad