কড়াইল বেলতলায় বিদ্যুৎ সংকট নিরসনে বিশেষ উদ্যোগ

কড়াইল বেলতলায় বিদ্যুৎ সংকট নিরসনে বিশেষ উদ্যোগ
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানীর বনানী থানাধীন কড়াইল বেলতলা এলাকায় দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার দুপুরে সংশ্লিষ্ট এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ আব্দুর রহমান সানি।

পরিদর্শনকালে তিনি কড়াইল বেলতলার বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো খতিয়ে দেখেন।

এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে সৃষ্ট জনদুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন।

পরিদর্শন শেষে আব্দুর রহমান সানি এলাকাবাসীকে আশ্বস্ত করে জানান, বিদ্যুৎ সংকট নিরসনে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তিনি ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।

দীর্ঘদিন ভোগান্তির পর স্থানীয় জনপ্রতিনিধির এমন সরাসরি হস্তক্ষেপে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, এই উদ্যোগের ফলে কড়াইল বেলতলা এলাকার বিদ্যুৎ সমস্যার অবসান ঘটবে এবং জনজীবনে গতি ফিরবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad