বৈশাখের গান ‘চল বৈশাখী মেলায়’

বৈশাখের গান ‘চল বৈশাখী মেলায়’
Advertisement
Advertisement

বাঙালির পহেলা বৈশাখ উদযাপনকে আরও রাঙিয়ে দেয় পহেলা বৈশাখের গানগুলো। প্রতি বছরই বৈশাখ ঘিরে প্রকাশিত হয়ে নতুন নতুন গান। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। পহেলা বৈশাখ সামনে রেখে ড. শম্পা দেওয়ান নিয়ে এলেন ‘চল বৈশাখী মেলায়’ শিরোনামের নতুন একটি গান।

নূরে আলম মামুনের কথায় গানটি সুর ও সংগীত পরিচালনা করেছেন এস কে সমীর। এতে মডেল হয়েছেন আলিফ ও নুসরাত জাহান ফাতেমা। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন ফারহান আহমেদ রাফাত।

গানটি আর্ট বক্স মিউজিকের ব্যানারে মুক্তি পেয়েছে। এই প্রযোজনা প্রতিষ্ঠানের ড. শম্পা দেওয়ানের কণ্ঠে ৫০টি গান তৈরি করবে। তার অংশ হিসাবে এটি হচ্ছে চার নম্বর গান।

গান নিয়ে শম্পা দেওয়ান বলেন, ‘বৈশাখ আমাদের বাঙালি জীবনের সবচেয়ে বড় ও আনন্দের উৎসব। এই দিনটি শুধু একটি উৎসব নয়, আমাদের সংস্কৃতি, শিকড় আর ভালোবাসার প্রতিচ্ছবি।’

তিনি আরো বলেন, ‘আগে জার্মানিতে থাকলেও এখন লন্ডনে বসবাস করছি। প্রবাসে থেকেও ইউরোপের বিভিন্ন দেশে বৈশাখী অনুষ্ঠানে গান করার জন্য ডাক পাই। প্রতিবারই যখন মঞ্চে উঠি দর্শকদের ভালোবাসায় মনে হয়েছে আমারও যদি একটি বৈশাখ নিয়ে গান থাকত। সেই ভাবনা থেকেই এই গানটি তৈরি। এই গানের মাধ্যমে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। এর কথা ও সুর অনেক দারুণ হয়েছে। আশা করছি, দর্শকদেরও হৃদয়ে গানটি জায়গা করে নিবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad