চট্টগ্রামে বিয়েবাড়িতে ডাকাতি

Advertisement
Advertisement

চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়েবাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও টাকা লুট করেছে একদল ডাকাত।

উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হাজিরসরাই গ্রামে শুক্রবার রাত ৩টার দিকে প্রবাসী আবদুল মান্নান ভূঁইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয়রা জানায়, বাড়িতে মান্নানের মেয়ের বিয়ের আয়োজন ছিল। মাঝ রাতের পর অতিথিদের বেশিরভাগ চলে গেলেও কয়েকজন রয়ে যান। রাত ৩টার দিকে ডাকাতরা বাড়ির বসতঘরের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্য ও অতিথিদের বেঁধে ফেলে। পরে তাদের কাছে থাকা প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও ঘরে থাকা এক লাখ টাকা লুট করে নেয়।

ঘটনার পর আতঙ্কে রয়েছে পরিবার। শনিবার বরপক্ষ বউভাতের আয়োজন করলেও কনের পরিবারের কেউ সেখানে যেতে পারেননি।

জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম বলেন, ‘খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে ডাকাতরা বাড়ির পেছনের ধানখেত দিয়ে পালিয়ে যায়।’

তিনি আরও জানান, এটি মহাসড়ককেন্দ্রিক সক্রিয় একটি ডাকাত চক্র, যাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad