চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় মিনিবাস চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে পটিয়ার ভেল্লাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী একটি মিনিবাস ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সড়কের পাশে দাঁড়ানো একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে পাশে থাকা ওই নারী চাপা পড়েন। ঘটনাস্থলেই তিনি মারা যান। আহত হন আরও তিনজন
পটিয়া হাইওয়ে থানার সার্জেন্ট আলাউদ্দিন জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


