চট্টগ্রামে নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে বাস উল্টে ২ আনসার নিহত

চট্টগ্রামে নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে বাস উল্টে ২ আনসার নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চট্টগ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালন শেষে ফেরার পথে বাস উল্টে দুইজন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া আরও পাঁচজন গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার রাত ১টার দিকে নগরের কর্ণফুলী টানেল সড়কের চৌরাস্তামোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আব্দুল জব্বার এবং শেরপুরের সুলতান মিয়া। আব্দুল জব্বার ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় মো. সুলতান মিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়, সেখানে তিনি শুক্রবার বিকাল ৩টার দিকে মারা যান।

আনসার সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালনের পর ২৩ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যকে বহনকারী বাসটি নগরে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে উঠে উল্টে যায়।

দুর্ঘটনায় আহতদের মধ্যে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন এপিসি আবু তাহের, আনসার সদস্য মাসুম বিল্লাহ ও মোহাম্মদ রশিদ। চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আছেন রতন চন্দ্র বর্মন। আরও একজন সদস্যকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত দুইজনই দক্ষিণ জোন, চট্টগ্রাম মহানগর আনসারের পেট্রোবাংলা ইয়ার্ড, পতেঙ্গা এলাকায় আনসার গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম জেলা আনসার ও ভিডিপির পরিচালক ও জেলা কমান্ডার মোহাম্মদ মোস্তাক আহমদ জানান, গাড়িতে থাকা ২৩ জনের মধ্যে দুজন মারা গেছেন, ১৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন, একজনকে কোনো আহত হয়নি এবং বর্তমানে আরও পাঁচজন চিকিৎসাধীন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর