চট্টগ্রাম বন্দরের সদরঘাট এলাকায় যৌথ অভিযানে একটি ট্যাংকার জাহাজ থেকে ৩৭ হাজার লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্ট গার্ড যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় বাজারে অবৈধভাবে সরবরাহের উদ্দেশ্যে জ্বালান তেল মজুত করা হয়েছিল।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রিফায়েত হামিম জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


