চট্টগ্রামে ‘চোর’ সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

চট্টগ্রামে ‘চোর’ সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চট্টগ্রামের আনোয়ারায় ‘গরু চোর’ সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে করিম উদ্দিন (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের পাটনীকোঠা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত করিম উদ্দিন বাঁশখালীর জলদি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালুমিয়ার বাড়ির বাসিন্দা বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানিয়েছেন, এদিন ভোরে নুর মোহাম্মদের বাড়িতে গরু চোরের একটি দল প্রবেশ করে। পরিবারের নজরে এলে চোর দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে তিনজনের মধ্যে দুজন পালিয়ে গেলেও করিম উদ্দিনেকে ধরে ফেলে স্থানীয়রা। পরে গণপিটুনিতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) এমদাদ হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি তিনি মারা গেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, চুরির অভিযোগে গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ জানতে তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad