চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক কিশোর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১১টার দিকে নাজিরহাট পৌরসভার উদালিয়া চা-বাগানের মদিনা টিলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. সোহেল মিয়া (১৭) লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া গ্রামের মো. আলীর ছেলে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
উদালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জৌতিষ চন্দ্র দেব জানান, তার শরীরে এমন কিছু চিহ্ন পাওয়া গেছে। পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।


