চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় অবস্থিত চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার সকাল পৌনে ১০টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস জানায়, সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে মার্কেটে আগুন লাগার খবর পায় তারা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এ ছাড়া এখন পর্যন্ত কোনও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি তদারকি করছেন।


