সংসদে আরও ১০ বিল পাস

সংসদে আরও ১০ বিল পাস
Advertisement
Advertisement

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস করা হয়েছে।

শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিন সকালের সেশনে উত্থাপিত বিলগুলো পাস করা হয়। এ সময় সংসদে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এদিকে সংসদে উত্থাপিত বিলগুলোর ওপর দফাওয়ারী সংশোধনী প্রস্তাব না থাকায় এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করার পর সর্বসম্মতিক্রমে সেগুলো পাস হয়।

শুক্রবার সকালে পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে- নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬, বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) বিল, ২০২৬, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল, ২০২৬, আমানত সুরক্ষা বিল, ২০২৬, এক্সাইজেস অ্যান্ড সল্ট বিল, ২০২৬ এবং মূল‌্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad