সাবেক এমপি আ.লীগ নেতা মোজাম্মেল হক গ্রেপ্তার

সাবেক এমপি আ.লীগ নেতা মোজাম্মেল হক গ্রেপ্তার
বি এম মোজাম্মেল হক। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার দুপুর পৌনে ৩টার দিকে ঢাকার নিকেতন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ডিবি জানিয়েছে, মোজাম্মেল হকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত হত্যা মামলাসহ ঢাকা মহানগর এলাকায় আটটি মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

২০০৮ ও ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসন থেকে জয় পান এই নেতা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad