চকরিয়ায় বাসচাপায় ফার্মাসিউটিক্যালস কর্মী নিহত

চকরিয়ায় বাসচাপায় ফার্মাসিউটিক্যালস কর্মী নিহত
নিহত মো. মিজানুর রহমান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসচাপায় মো. মিজানুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি পপুলার ফার্মাসিউটিক্যালস (পিএলসি)-এর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (এমআর) হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চকরিয়া চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক মো. আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নিহত মিজানুর রহমান চট্টগ্রামের দোহাজারী পৌরসভার বাসিন্দা। তিনি কর্মস্থল চন্দনাইশ এলাকায় দায়িত্ব পালন করতেন।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘সকালে কক্সবাজারমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পূরবী পরিবহন সার্ভিসের একটি বাসের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহতের মরদেহ বর্তমানে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। স্বজনদের আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad