ঘোড়দৌড় দেখে বাড়ি ফেরা হলো না ফাহিমের

ঘোড়দৌড় দেখে বাড়ি ফেরা হলো না ফাহিমের
ফাহিম মোল্যা
Advertisement
Advertisement

নড়াইলে ঘোড়দৌড় দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে স্কুলছাত্র ফাহিম মোল্যা (১৬)। তার মোটরসাইকেলের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে প্রাণ হারায় সে।

বুধবার রাতে যশোরের অভয়নগর থানার লেবুগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফাহিম মোল্যা নড়াইলের কালিয়া উপজেলার পেড়োলী ইউনিয়নের খড়রিয়া গ্রামের মনিরুল মোল্যার ছেলে। সে খড়রিয়া এ জি এম মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

নিহত ফাহিম মোল্যার চাচা জাহাঙ্গীর মোল্যা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার নড়াইলের বিছালী ইউনিয়নের চাকই এলাকায় ঘোড়দৌড় দেখতে যায় ফাহিম। ঘোড়দৌড় দেখে সন্ধ্যায় মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিল। পথে নড়াইল ও যশোর জেলার সীমান্তবর্তী অভয়নগর থানার লেবুগাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফাহিম ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী হাসপাতালে নেন। পরে পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায় সে।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে এ দুর্ঘটনা আমাদের থানার মধ্যে ঘটেনি। যেহেতু যশোর জেলার মধ্যে ঘটেছে, সে কারণে এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ আইনি ব্যবস্থা নেবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad