গোপালগঞ্জে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৬০

গোপালগঞ্জে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৬০
ছবি: টাইমস
Advertisement
Advertisement

গোপালগঞ্জ সদর উপজেলায় দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৬০ জন।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, আজ বিকালে ঢাকাগামী সুন্দরবন পরিবহনের একটি বাস অপর একটি জিএমএস পরিবহনের বাসকে ওভারটেক করতে যায়। এ সময় বিপরীত দিক আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায় ও ট্রাকের পিছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হন এবং দুই বাসে থাকা অন্তত ৬০ যাত্রী আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শিপলু আহমেদ ও ট্রাফিক পুলিশের পরিদর্শক মনোজিৎ নন্দী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad