নানা আয়োজনে উদযাপিত হলো শাওমি বাংলাদেশের রেডমি-১৫ পাওয়ার নাইট।
বিশেষ এই আয়োজনে এক হয়েছিলেন দেশের জনপ্রিয় তারকা, কনটেন্ট ক্রিয়েটর এবং প্রযুক্তিপ্রেমী শাওমি ফ্যানরা।
অনুষ্ঠানে মূলত নতুন রেডমি-১৫ ফোনের বিভিন্ন ফিচার ধরা হয়। শাওমির দাবি, এই মডেলটি অফুরন্ত ব্যাটারি আর শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসরের একটি আকর্ষণীয় সংমিশ্রণ। এই স্মার্টফোনে থাকা সাত হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি দেশের স্মার্টফোন বাজারে সবচেয়ে দীর্ঘস্থায়ী ব্যাটারির মধ্যে অন্যতম। ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধার এই স্মার্টফোনটি একবার ফুল চার্জ দিয়ে টানা দুইদিন পর্যন্ত নিশ্চিন্তে ব্যবহার করা যাবে।
এছাড়াও ১৮ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা থাকায় স্মার্টফোনটি পাওয়ারব্যাংক হিসেবে কাজ করবে, যা দিয়ে অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইসও চার্জ দেওয়া যাবে। ফলে দূরযাত্রায় নিশ্চিন্তভাবে ব্যবহার করা যাবে ডিভাইসটি।
পাওয়ার নাইটে উপস্থাপক রাফসান শাবারের উপস্থাপনায় গানে গানে দর্শকদের মাতান প্রীতম হাসান ও জেফার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির, তাসরিফ খান, মাশা, পারশা, সারিকা সাবা, স্যাম জোন, এবং তুষার, ওয়াহিদ, সোহাগ মিয়াসহ অন্যরা। গান ও আড্ডার ফাঁকে আয়োজিত বিভিন্ন পর্বে অংশ নেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী এবং ডেপুটি কান্ট্রি ম্যানেজার লুথার লিউ। তারা শাওমির বিভিন্ন পণ্য, উদ্ভাবন এবং শক্তিশালী বিক্রয়োত্তর সেবার প্রতি কোম্পানির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘রেডমি-১৫ পাওয়ার নাইট ছিল অফুরন্ত শক্তি, সৃজনশীলতা আর আমাদের কমিউনিটির প্রাণশক্তিকে উদযাপনের এক অনন্য উৎসব। জীবনের সবচেয়ে ব্যস্ত আর উজ্জ্বল মুহূর্তগুলোতে পাশে থাকার জন্য রেডমি-১৫ প্রস্তুত।’


