খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সুদু অং মারমা (৪০)। তিনি রামগড়ের পাতাছড়া ইউনিয়নের পাগলাপাড়ার বাসিন্দা রুইচাই মারমার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সুদু অং মারমা মোটরসাইকেলে গুইমারা বাজার থেকে রামগড়ের দিকে যাচ্ছিলেন। পথে গুইমারা জালিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিজিবি সেক্টর হাসপাতাল সংলগ্ন স্থানে একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে সুদু অং মারমা ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, ‘ঘটনার পর ঘাতক মাইক্রোবাসের চালক আপালিয়ে গেছে। তবে, মাইক্রোবাসটি পুলিশ জব্দ করেছে। নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad