গাজায় ত্রাণবাহী শেষ জাহাজটিও আটক করল ইসরায়েল

গাজায় ত্রাণবাহী শেষ জাহাজটিও আটক করল ইসরায়েল
Advertisement
Advertisement

যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ নিয়ে ছুটে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ জাহাজ মারিনেটও আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। গাজা উপকূল থেকে ৫১ দশমিক ৪ নটিক্যাল মাইল দুরত্ব থেকে ভূমধ্যসাগরের আন্তর্জাতিক সমুদ্রসীমা থেকে জাহাজটিকে আটক করা হয়। আন্তর্জাতিক সময় শুক্রবার ৭টা ৭ মিনিটে এ ঘটনা ঘটে।

ফ্লোটিলার ওয়েবসাইটে সরাসরি সম্প্রচারিত একটি ভিডিও আল জাজিরার প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। সেখানে দেখা যায়, ইসরায়েলি বাহিনী জাহাজটিকে যাত্রা পথ পরিবর্তনের নির্দেশ দেওয়ার পরও তারা গাজা অভিমুখে যাত্রা অব্যাহত রাখে। এক পর্যায়ে জোর করেই জাহাজে উঠে আসে ইসরায়েলি নৌবাহিনীর সদস্যরা।

ছয় সদস্যবিশিষ্ট ক্রু নিয়ে পোল্যান্ডের পতাকাবাহী মারিনেটই ছিল ৪৪টি নৌযানের বিশাল বহর নিয়ে যাত্রা শুরু করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ শেষ কার্যকর জাহাজ।

গ্লোবাল সুমুদের নৌযান থামিয়ে নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি বাহিনী। ছবি: রয়টার্স

এর আগে বৃহস্পতিবার রাতে ফ্লোটিলা সংগঠক ও আয়োজকদের সঙ্গে ভিডিও কলে অভিযান অব্যাহত রাখার কথা নিশ্চিত করেন জাহাজের ক্যাপ্টেন ক্যামেরন। তিনি অস্ট্রেলিয়ার নাগরিক। ক্যামেরন জানান, পুরো ফ্লোটিলার সঙ্গেই তাদের গাজায় পৌঁছানোর কথা ছিল। তবে যাত্রা শুরুর পরপরই ইঞ্জিনে কারিগরি ত্রুটির তারা মূল বহরের পেছনে পড়ে যায়।

অন্য জাহাজগুলো ইসরায়েলের হাতে আটক হওয়ার খবর শুনেও কোনো আরোহী পিছু হটতে চাননি বলে নিশ্চিত করেন ক্যামেরন। তিনি বলেন, ‘আমাদের সঙ্গে আছেন কিছু সাহসী তুর্কি নাগরিক। ওমানের এক নারী এবং আমি নিজে। আমরা গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি।’

এদিকে গত বৃহস্পতিবার বিভিন্ন সময়ে ভূমধ্যসাগরের আন্তর্জাতিক সমুদ্রসীমা থেকে গাজামুখী ৪১টি জাহাজ এবং ফিলিস্তিনের সমুদ্রসীমা থেকে একটি জাহাজ আটক করে ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে গেছে ইসরায়েলি নৌবাহিনী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad