গাইবান্ধার পলাশবাড়ীতে ভাড়া বাসা থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার ঢোলভাঙ্গা বাজার এলাকার আমালাগাছী সড়ক সংলগ্ন বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম ববিতা বেগম (৩০)। তিনি উপজেলার বেতকাপা ইউনিয়নের আমলাগাছী এলাকার হারুন মিয়ার স্ত্রী।
পুলিশ জানিয়েছে, সকাল ১১টার দিকে জরুরি সেবা নাম্বার থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। এ সময় ঘরের ভেতর বিছানায় ওই নারীর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। সুরতহাল রিপোর্ট শেষে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে কেটে ফেলা একটি পুরুষাঙ্গও পাওয়া যায়। তবে নিহতের স্বামীকে বাড়িতে পাওয়া যায়নি।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


