গাইবান্ধায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

গাইবান্ধায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক
গৃহবধূর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রজিবা বেগম (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাবাসী তার স্বামীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

শনিবার সকালে উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী (পূর্ব-দক্ষিণ পাড়া) এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়িতে রজিবা বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, এটি আত্মহত্যা নয়; বরং পরিকল্পিত হত্যার ঘটনা। তাদের অভিযোগ, নিহতের স্বামী সুজা মিয়া তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত সুজা মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে পুলিশ। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গৃহবধূর স্বামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad