গাইবান্ধায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

গাইবান্ধায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজিম উদ্দিন (৫৫) ও গোলাম মওলা (৩৫) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার সকালে উপজেলার ক্রোড়লগাছা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আজিম উদ্দিন ওই গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে। গোলাম মওলা হরিরামপুর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে। গোলাম মওলা পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুজনে মিলে একটি গাছ কাটতে যান। গাছটি পাশের বিদ্যুতের তারের ওপর পড়লে তারা তা সরাতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad