গণভোট নিয়ে সমালোচনাকারীদের জানার পরিধি কম: প্রেস সচিব

গণভোট নিয়ে সমালোচনাকারীদের জানার পরিধি কম: প্রেস সচিব
শফিকুল আলম। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আসন্ন নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো: শফিকুল আলম জানিয়েছেন, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় হযরত শাহ ছৈয়দ আহমদ গেছু দরাজ শাহ পীর কল্লা (রাঃ) এর মাজার পরিদর্শন ও জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠানের জন্য রিটার্নিং কর্মকর্তা ও পুলিং কর্মকর্তাদের প্রস্তুতি সম্পন্ন। পাশাপাশি নিরাপত্তার জন্য নিরাপত্তা বাহিনীর প্রস্তুতিসহ পোস্টাল ব্যালটের কাজও সম্পন্ন হয়েছে।

যারা গণভোট নিয়ে সমালোচনা করছেন তাদের জানার পরিধি কম মন্তব্য করে তিনি আরো বলেন, ‘পৃথিবীর যে সমস্ত দেশে গণভোট হয়েছে, সেখানেই সরকার হ্যাঁ অথবা না এর পক্ষ নিয়ে থাকে। যেহেতু এই সরকার সংস্কারের পক্ষে তাই হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে। মূলত সংস্কারের সমষ্টিগত প্যাকেজ হচ্ছে গণভোট। যাতে এদেশে অপশাসন অথবা স্বৈরাচার ফিরে না আসে কিংবা শেখ হাসিনার মতো দৈত্য দানব না হয় সেজন্য গণভোটে হ্যাঁ দিতে হবে।’

প্রেস সচিব নিশ্চিত করেন, ‘বিগত সময়ে দিনের ভোট রাতে হওয়ায় মানুষ ভালোভাবে ভোট দিতে না পারলেও এবার মানুষ ভোট দিতে পারবে। এ সরকার তাদের কাজের মধ্য দিয়ে প্রমাণ করবে তাদের কোনো পক্ষপাতিত্ব নেই।’

এ সময় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া, সহকারী কমিশনার ভূমি (আখাউড়া) কফিল উদ্দিন মাহমুদ, হযরত শাহ ছৈয়দ আহমদ গেছু দরাজ শাহ পীর কল্লার (রাঃ) মাজারের সেক্রেটারি রফিকুল ইসলাম খাদেম মিন্টু সহ প্রশাসনের কর্মকর্তা ও মাজার কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর