খুলনায় ভাড়া বাসা থেকে নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। মহানগরীর সোনাডাঙ্গা এলাকার সুজুকি কর্নার সংলগ্ন দারুল আমান মহল্লার একটি ভাড়া বাসা থেকে শনিবার সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন নানি বেবি (৬৫), নাতি শামীম ব্যাপারী (১২) ও মোস্তাকিম (৪)।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
জানতে চাইলে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের কারণে এ দুটি হত্যাকাণ্ড ঘটেছে।
তিনি বলেন, ‘নানি বেবি ও দুই নাতির মরদেহ পাওয়া গেছে। তবে কি কারণে এ হত্যাকাণ্ড তা এখনো উদঘাটন করতে পারেনি পুলিশ। ঘটনাস্থলে সিআইডির একটি টিম আলামত সংগ্রহের কাজ শুরু করেছে।’


