খুলনায় নতুন কারাগার চালু

খুলনায় নতুন কারাগার চালু
খুলনায় নতুন নির্মাণ করা জেলা আধুনিক কারাগারের কার্যক্রম শুরু। ছবি: টাইমস
Advertisement
Advertisement

১০০ বন্দি স্থানান্তরের মধ্য দিয়ে খুলনায় নতুন নির্মাণ করা জেলা আধুনিক কারাগারের কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার সকালে কঠোর নিরাপত্তায় পুরানো কারাগার থেকে নতুনটিতে বন্দিদের আনা হয়।

কারা কর্তৃপক্ষ জানায়, নগরীর রুপসার ভৈরব রোডের পুরাতন কারাগার থেকে শনিবার সকাল ১১টায় তিনটি প্রিজন ভ্যান ১০০ জন বন্দি নিয়ে নতুন কারাগারে পৌছায়। সেখানে বন্দিদের ফুলেল শুভেচ্ছা জানায় কারা কর্তৃপক্ষ।

বন্দিদের নতুন কারাগারে এক নম্বর হাজতি ভবনে রাখা হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য বন্দিদের এ কারাগারে স্থানান্তর করা হবে।

আরও পড়ুন

বন্দিদের ফুলেল শুভেচ্ছা জানায় কারা কর্তৃপক্ষ। ছবি: টাইমস

বন্দিদের স্থানান্তরের সময় উপস্থিত ছিলেন কারা উপ-মহাপরিদর্শক মনির আহমেদ। তিনি জানান, খুলনা মহানগরীর বন্দিরা নতুন কারাগারে থাকবে।

নতুন আধুনিক কারাগারে বন্দিদের জন্য অনেক সেবামূলক অপশন রাখা হয়েছে। নতুনটিতে পূর্ণাঙ্গ জনবল নিয়োগ সম্পন্ন হলে পর্যায়ক্রমে পুরাতন কারাগারের সব বন্দি এখানে স্থানান্তর করা হবে বলেও জানান তিনি।

স্থানান্তরের সময় আরও উপস্থিত ছিলেন- জেল সুপার মোহাম্মদ নাসির উদ্দীন প্রধান ও জেলার মুনীর হোসাইন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad