খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল যুবকের

খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

খুলনায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মো. রাশেদ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর লবণচরা থানার সাচিবুনিয়ার স্কুলভিটা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রাশেদ নগরীর জিরোপয়েন্ট কৃষ্ণনগর এলাকার আনিসুর কাজীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানান, মঙ্গলবার সকালে কৃষ্ণনগর এলাকায় বাড়ির পাশের একটি দোকানের সামনে থেকে তিন থেকে চারটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত রাশেদকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে সাচিবুনিয়া এলাকার স্কুলভিটা এলাকায় নিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

আরও পড়ুন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি আরও জানান, এর আগেও রাশেদের ওপর একাধিকবার হামলা ও হত্যাচেষ্টা চালানো হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad